​বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:৩৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:৩৯:০৮ অপরাহ্ন
আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :