কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলীকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অন্য দুজনকে দুই বছর করে কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথে একটি কলাবাগানের পাশে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আসামিরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দুই দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন