সাভার মদ তৈরির কারখানায় চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চীনা নাগরিক ও বাংলাদেশর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ ঢাকা পোস্টকে জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন