কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:২১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:২১:২৯ অপরাহ্ন
নানা আয়োজনের মধ্য দিয়ে  পটুয়াখালীর কলাপাড়ায় "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে সিপিপি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার  মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। রেলিটি পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষে আলোচনা সভায় মিলিত হন। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, এনজিও প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীদের এক অগ্নিনির্বাপক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়। 

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :