জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর ৩৩ নম্বর রাস্তায় অবস্থিত বাড়িটিতে হামলা হয়। হামলার খবর নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই।
তিনি বলেন, ‘আট থেকে ১০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দিয়ে ইট পাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। বাসার সামনে বিক্ষোভ করে, ভারতের দালাল স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে।’
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে ব্যানার হাতে ছোট একটি মিছিল নিয়ে কয়েকজন উত্তেজিত যুবক বাড়িটির সামনে অবস্থান নেন। ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ, জিএম কাদেরের গ্রেপ্তার চাই।’
এ সময় তাদের জিএম কাদেরের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন