​দিল্লিতে আন্দোলন, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদী

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:১২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:১২:৩৬ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে গিয়েছেন মেট্রোরেল উদ্বোধন করতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের উপস্থিতিতে তিনি চেন্নাই মেট্রো-২ উদ্বোধন করেন। এই লাইন নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি।

উদ্বোধনের পর মোদি চেন্নাই মেট্রোতে চেপে পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লা বাইপাস স্টেশন পর্যন্ত যান এবং পরে আবার ফিরে আসেন। এছাড়া তিনি সেখানে ৩ হাজার ৭০০ কোটি রুপির একটি সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন।

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দ্বীপসহ হাজার হাজার বিক্ষোভকারীকে শনিবার (১০ অক্টোবর) আটক করা হয়। সন্ধ্যা গড়িয়ে রাতে পুলিশ তাদের ছেড়ে দিতে শুরু করে। এদিন প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়। আদালতের নির্দেশে আজ সকালে অভিজিৎসহ শীর্ষ তিন নেতাকেও মুক্তি দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার শনিবার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। তারা জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

মুক্তি পাওয়ার পর অভিজিৎ মোদি সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনারকে রক্ষা করতে পুরো দিল্লিকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছিল? তিনি জানান, আজই তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আজ নিজ বাড়িতে যাচ্ছেন গতকাল দাদি মারা যাওয়ায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :