ভারতে ইন্টারনেট নিয়ে মাস্ক-আম্বানির দ্বন্দ্ব তুঙ্গে

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:৫৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৪:৪০:১৮ অপরাহ্ন
ভারতের বাজারে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আরো সাশ্রয়ী মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এর মাধ্যমে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সাশ্রয়ী মূল্যের টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিওর সঙ্গে তার দ্বন্দ্ব আরো চরমে রূপ নিয়েছে। 

রিলায়েন্সর জিওর মূল কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও চালুর মাত্র কয়েক দিন আগে মাস্ক এই মন্তব্য করলেন। 

টেলিকম খাতের মালিকানাধীন জিও প্ল্যাটফর্মস এই আইপিওতে ১০৬ বিলিয়ন ডলারের মূল্যায়ন লক্ষ্য করছে। স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিংকের মতো জিওর স্যাটেলাইট উদ্যোগটিও বর্তমানে সরকারের চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।   

কম খরচের ডেটাই হলো সেই কৌশল, যা দিয়ে জিও ভারতে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। কেনিয়ার মতো বাজারে স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোকে অস্বস্তিতে ফেলতে মাস্কও এই একই কৌশল ব্যবহার করেছেন। এমনকি স্পেসএক্স এখন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে নিজেই মোবাইল ক্যারিয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা হাতে নিয়েছে।

ভারতে মোবাইল ডেটার দাম প্রতি জিবিতে মাত্র ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। তবে ভারতের বাজারে স্টারলিংকের সুনির্দিষ্ট কোনো দাম জানাননি মাস্ক।

শনিবার (১০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, “স্বাভাবিকভাবেই, ভারতে স্টারলিংকের দাম যদি খুব বেশি হয়, তাহলে তা কেউ কিনবে না। তাই স্পেসএক্সকে এর দাম সাশ্রয়ী করতেই হবে।”

আম্বানিকে কটাক্ষ করে মাস্ক তাকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করেন এবং জানতে চান, তিনি ‘স্টারলিংকে প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন কিনা।”

তিনি আরো বলেন, “বাস্তবতা হলো প্রতিযোগিতা সবসময়ই ভারতের সাধারণ নাগরিকদের আরো বেশি বিকল্প নেওয়ার সুযোগ দিয়ে উপকৃত করবে। এতে আম্বানির মুনাফা হয়তো কিছুটা কমবে, তবে তিনি দেউলিয়া হয়ে যাচ্ছেন না।”

আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ

এর আগে এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক অভিযোগ করেন, ভারতের নরেন্দ্র মোদির সরকার এবং মুকেশ আম্বানি বাজার দখলদার জিওকে সুবিধা দিতে স্টারলিংকের ভারতে প্রবেশে বাধা দিচ্ছে। এই মন্তব্যগুলো মোদির সঙ্গে মাস্কের দীর্ঘদিনের উষ্ণ সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 

ভারতের সরকার এই অনুমোদন প্রক্রিয়ায় যেকোনো ধরনের পক্ষপাতের কথা শক্তভাবে অস্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টারলিংক ও জিওসহ লাইসেন্স পাওয়ার অপেক্ষায় থাকা তিনটি স্যাটেলাইট ইন্টারনেট উদ্যোগই বর্তমানে নিয়ম অনুযায়ী চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। 

শুক্রবার রাতে সরাসরি আম্বানিকে কটাক্ষ করে মাস্ক তাকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করেন এবং জানতে চান, তিনি ‘স্টারলিংকে প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন কিনা।”

তবে মাস্কের এসব চাঞ্চল্যকর মন্তব্যের বিষয়ে রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :