প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে স্থগিত নিয়োগ পরীক্ষার তারিখ পুনর্নিধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এর আগে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রে ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস তদন্তে পাঁচ সদস্যের কমিটি
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে অবরোধ