ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যুব আন্দোলনটির ডাকা বিক্ষোভ কর্মসূচির আগে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি।
টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন। এ সময় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তাঁকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
আন্দোলনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও তাঁদের ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়েছে।
দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই যুব আন্দোলন বিক্ষোভের ডাক দিয়েছিল। তবে কর্তৃপক্ষ ওই কর্মসূচি নিষিদ্ধ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে