​বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত

আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:২৪:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:২৪:৪২ পূর্বাহ্ন
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।

নিহতরা হলেন- নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারী যাচ্ছিল।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।

বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :