আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ।
টস জিতে আগে ব্যাট করার কারণ জানিয়েছেন শান্ত। তিনি বলেছেন, ‘উইকেট বেশ শুকনো দেখাচ্ছে। এখানকার আবহাওয়া বেশ গরম। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ব্যাটারদের জন্য একটু কঠিন হবে।’
বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স ও ধারাবাহিকতা নিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই, আমার মনে হয় আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। তবে দল হিসেবে আমাদের যথেষ্ট ধারাবাহিক হতে হবে। নিজেদের দক্ষতা দেখানোর আরেকটি সুযোগ এটি। আমি আশা করি, ছেলেরা গত কয়েক দিন ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’
আফগান স্পিন আক্রমণের মোকাবেলা নিয়ে শান্ত বলেছেন, ‘তারা খুব ভালো দল, এটা আমরা সবাই জানি। তাদের কিছু মানসম্পন্ন স্পিনারও আছে। তাই দেশে যেভাবে অনুশীলন করি, এখানেও একইভাবে করেছি। আমাদেরও কিছু মানসম্পন্ন স্পিনার আছে। প্রস্তুতি নিয়ে আমরা বেশ খুশি। আশা করি, আমরা ভালো ক্রিকেট খেলব।’
উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেছেন, ‘উইকেট শুকনো দেখাচ্ছে। আমার মনে হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনে বল ঘুরতে শুরু করবে। তখন উইকেট এখানকার স্বাভাবিকের চেয়ে একটু ধীর হয়ে যাবে।’
বোলিং সমন্বয় নিয়ে শান্ত জানিয়েছেন, ‘আমরা তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছি।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন