টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস) এবং কার্ডভিত্তিক যাবতীয় সেবা পুনরায় স্বাভাবিক হয়েছে। নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এই সেবা পুরোপুরি সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সিস্টেম মাইগ্রেশন বা প্রযুক্তিগত রূপান্তরের কারণ দেখিয়ে গত রবিবার রাত ৯টার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্ড লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের এটিএম থেকে নগদ টাকা উত্তোলন, দোকানে কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেনে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
পূর্বানুমতি ছাড়া একযোগে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা সীমিত করায় অসন্তোষ প্রকাশ করে কিউ-ক্যাশের শীর্ষ ব্যবস্থাপনাকে তলব করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সেবা পুনরায় চালু করার কড়া নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই নেটওয়ার্কের সব কারিগরি জটিলতা নিরসন করে সেবা স্বাভাবিক করা হয়।
সেবা পুরোদমে চালু হওয়ার পর ব্যাংক এশিয়াসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলো খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে যে, এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর লেনদেন এখন সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং গ্রাহকরা নির্বিঘ্নে আগের মতো স্বাভাবিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে