​দূতাবাসের বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে মার্কিন ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:৪১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:৪১:৫৩ অপরাহ্ন
ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান করা প্রয়োজন। এসব তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্যও হতে পারেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :