দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়।
নতুন ১০ মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।
নতুন রোগী নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৪ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
অক্টোবরেও ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। মাসের প্রথম ছয় দিনেই ৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
চলতি বছরের এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু এবং প্রায় দুই হাজার নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে