​জামদানি শাড়ি আর খোঁপায় বেলি ফুল, মায়াবী সাজে পূর্ণিমা

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:১৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:১৭:৩৫ অপরাহ্ন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তাঁর অভিনয় এখনো দর্শকদের মনে জায়গা করে আছে।

অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও রুচিশীল সাজের কারণেও ভক্তদের নজর কাড়েন পূর্ণিমা। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া কিংবা আধুনিক সাজ, যেভাবেই হাজির হন, তাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ে।

সম্প্রতি জামদানি শাড়িতে সাজা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাঁকে দেখা গেছে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি শাড়ি, আর খোঁপায় ফুলের মালা। ঐতিহ্যবাহী এই সাজে পূর্ণিমার সৌন্দর্যে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।

ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। ছোট্ট এই বাক্যের মাধ্যমে নিজের সাজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :