সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে এই লংমার্চ শুরু হবে। যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভায় বক্তব্য রাখবেন ১১ দলের শীর্ষ নেতারা।
নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একের পর এক তেল-গ্যাসসহ জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে গোলাপ পরওয়ার অভিযোগ করেন, বিরোধীদলের নেতাদের প্রতি আক্রোশ থেকে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলায় ঘটনায় ১১ দলের নিন্দা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন