গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : সিইসি

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৪৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৪৮:৪৬ অপরাহ্ন
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শুধু নারী ভোটারদের সংখ্যা বাড়ালে হবে না।

তাদের ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কয়েকটি জায়গায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। যেমন–ভোটার হিসেবে, প্রার্থী হিসেবে, দলীয় অবস্থা হিসেবে, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায়।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দল ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়াবে বলে করছি। শুধু আইন দিয়ে নয়, দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।’

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না। সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে।

নারী ভোটার বাড়াতে হলেও গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে যেতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের ভাইটাল ডাইমেনশন হলো ভোটে নারীদের অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে ভোটারদের অনুপাতে প্রার্থী কম।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :