বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:০০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:০০:২৩ পূর্বাহ্ন
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। শুষ্ক আবহাওয়ায় বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে ২ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৭০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

পাশাপাশি ১৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এ ছাড়া বায়ুদূষণের তালিকায় ১৭০ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :