বাগেরহাটে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলো।
উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর দুটি ইউনিট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন