ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৪:৩৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৫:২৩:৩৮ অপরাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থান করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি কালের কণ্ঠকে বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না।

এ কারণে ছবি পেতে কিছুটা সময় লেগেছে।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :