এমপি মোশাররফ হোসেন

বেনজীরের অন্ধকার দিকগুলো সর্বপ্রথম তুলে ধরেছিল গণমাধ্যম

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৩:৪৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৪:০৮:৫১ অপরাহ্ন
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে প্রভাবশালী র‌্যাব প্রধান বেনজীর আহমেদ এর অন্ধকার দিকগুলো সর্বপ্রথম গণমাধ্যম তুলে ধরেছিল। ওই কারণেই বেনজীরের শেষ রক্ষা হয়নি। হয়নি তার অবৈধ সম্পদের রক্ষা। গণমাধ্যম হলো সমাজের আয়না। কেউ যদি অন্যায় করে সেটি তুলে ধরবেন। পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে আনবেন। তাইলে নিরপেক্ষতা বজায় থাকবে। ভালো কাজ করা মানুষগুলো আরও আগ্রহী হবে ভালো কাজ করতে।’ 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ আপন নিউজ’ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে আপন নিউজ পোর্টালের সম্পাদক আলমগীর সিকদার এই সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক প্রমুখ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর ও সাংষ্কৃতিক সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ^াস।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :