প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৩:১৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৩:১৩:৪১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, যদি দলটি (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরবর্তীতে ১৯৯১ সালে অনেক প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে কিন্তু বিএনপি তা করেনি।

তিনি বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা বিভিন্নভাবে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল তাদের মুরুব্বিদের ওপর। মুরুব্বিরা যত দিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই তারা ক্ষমতায় থাকবেন- এমন ধারণা ছিল তাদের। কিন্তু ৫ আগস্টের পর মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। এরপর তারা সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন।

‘আমার সাফল্যের পেছনের শক্তি মায়ের নিঃস্বার্থ দোয়া’

ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :