থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন
এশিয়ান গেমসে সপ্তম স্থান পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থাননির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরও আক্রমণাত্মক হকি খেলে পিটার গেরহার্ডের দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর হয় ২-০।

৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের হকি অভিযান শেষ হলো।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :