বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের পাগলাদিয়া এলাকায় একটি বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান মোল্লাহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে মুজিবুর রহমানের বসতবাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘরের দরজা খুলে পচাগলা মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মুজিবুর রহমানকে শেষবারের মতো এলাকায় দেখা গিয়েছিল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মোল্লাহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিউল্লাহ খান জানান, খবর পেয়ে ঘরের ভেতর থেকে সাবেক ওই জনপ্রতিনিধির পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মুজিবুর রহমান ওই বাড়িতে একাই বসবাস করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে