হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে পুলিশের হেনস্তা করার প্রতিবাদে ব্যতিক্রমী এক আন্দোলন গড়ে তুলেছেন কিছু তরুণ। তারা নিজেরাও হাফপ্যান্ট পরে চড়ে বসেছেন মেট্রোরেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানীর ফার্মগেট স্টেশনে পাঁচ তরুণ এ প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন।
এর দুদিন আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে টি-শার্ট আর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে ঠিক এ ফার্মগেট স্টেশনেই পুলিশের হয়রানির শিকার হয়েছিলেন সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক।
সাজ্জাদ হোসেনের হেনস্তার বিচার দাবিতে আজ ভোর থেকে সকাল আটটা পর্যন্ত ফার্মগেট স্টেশনে জমে উঠেছিল ব্যতিক্রমী এক আয়োজন—‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামের এই অভিনব প্রতিবাদে মুখর হয়ে ওঠে স্টেশন চত্বর।
স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহণ ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় বলে যারা মনে করেন, তাদের এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামে আয়োজকদের খোলা একটি ফেসবুক ইভেন্টে বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬৭২ জন ‘গোয়িং’ (যাচ্ছি) ও ৮ হাজার ২০০ জন ব্যবহারকারী ‘ইন্টারেস্টেড’ (আগ্রহী) দিয়েছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন