হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জন। তবে একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২২১ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৬৬ জন। এরপর চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৬৭, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৭২, খুলনায় ৬৬, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ১০ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১১১ দশমিক ৮ শতাংশ টিকা দেওয়া হয়েছে। মোট ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে টিকা পেয়েছেন ২ কোটি ১ লাখ ৩৩ হাজার ৬৭২ জন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে