ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। এ পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে মোঃ সবুর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুত বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব মোঃ নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ২৭,০০,০০০০,০৮৮.৩৩.০০১.১৬-৪৮১) এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়- বিদ্যুৎ বিভাগের আওতাধীন ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া, সচিব (পিআরএল ভোগরত)-এর পরিবর্তে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সবুর হোসেন কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তি করা হয়েছে।
জানা যায়, বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সবুর হোসেন সিনিয়র একজন দক্ষ কর্মকর্তা। সেইজন্য বিদ্যুত বিভাগের সর্বোচ্চ মহল এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে প্রজ্ঞাপন জারির পর ডেসকোর শীর্ষ কর্মকর্তা ও প্রকৌশলীদের মধ্য খুশির আমেজ বিরাজ করছে। তারা বলছেন, সবুর হোসেন এর মত একজন দক্ষ কর্মকর্তা পরিচালনা পরিষদের চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটি এখন অনেক দূর এগিয়ে যাবে। একই সঙ্গে গ্রাহক সেবার মান আরও বৃদ্ধি পাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন