বন্যা-ভূমিধসে ভারতের একাধিক রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাত ও একাধিক নদীর পানি বৃদ্ধির কারণে ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা ও ভূমিধস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তর প্রদেশ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত ৭২ ঘণ্টায় পূর্ব ও উত্তর ভারতের রাজ্যগুলো মিলিয়ে অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ঘরবাড়ি ও পাহাড় ধসের পাশাপাশি বজ্রপাতের মতো বিভিন্ন দুর্ঘটনায় ৪৬ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। বিহার ও সিকিমের পাহাড়ি ধস ও পাহাড়ি ঢলের এলাকায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। শুধু উত্তর প্রদেশেই এক হাজারের বেশি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়েও শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন