প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আগামীতে আরও সুদৃঢ় হবে

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৩:০১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৪:০৯:১২ অপরাহ্ন
বাংলাদেশের যেকোনো উন্নয়ন উদ্যোগে চীন সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিদায়ী সৌজন্য সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এই প্রত্যয় ব্যক্ত করেন।

​বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৃহীত অন্যান্য কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় দেশের বাণিজ্য, দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং সার্বিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জোর দেন।

​উচ্চপর্যায়ের এই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :