ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।
জরিপের মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে জমে থাকা পানি এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হবে। পরে জরিপের তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চলমান জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়নের মাধ্যমে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে পরিদর্শন করা হচ্ছে। জরিপ কার্যক্রমে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৭২ জন মাঠকর্মী কাজ করছেন।
সংগৃহীত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক অ্যাপ ‘কোবো টুলবক্স’ ব্যবহার করা হচ্ছে। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স (BI), হাউস ইনডেক্স (HI), কনটেইনার ইনডেক্স (CI) ও পিউপা ইনডেক্স (PI)-এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
জরিপের ফলাফলের ভিত্তিতে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, লার্ভিসাইড প্রয়োগ ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন