কুষ্টিয়ায় ব্যতিক্রমধর্মী কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া খালে চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে আকর্ষণীয় এই কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতা দেখতে খালের দুই পাড়ে উপচে পড়া ভিড় জমে।
শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ সব বয়সের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে পুরস্কার হিসেবে আকর্ষণ ছিল খাসি এবং মোরগ।
আয়োজক সূত্রে জানা যায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মানুষকে সুস্থ বিনোদন দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়, যার প্রতিটিতে ৪ জন করে মাঝি অংশ নেন।
শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘ঝঙ্কার এক্সপ্রেস’ ও ‘তামিম ডেকোরেটর’ মুখোমুখি হয়। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝঙ্কার এক্সপ্রেস।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসী ছাগল এবং রানার্স আপ দলকে একটি ছোট খাসী ছাগল পুরস্কার দেওয়া হয়। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে দেশি মোরগ প্রদান করা হয়।
বাইচ আয়োজক কমিটির সদস্য আবু কাউসার অপু বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন সুস্থ বিনোদন থেকে বঞ্চিত। তাই তাদের একটু আনন্দ দিতেই আমরা এই ব্যতিক্রমী কলাগাছের ভেলা বাইচের আয়োজন করেছি। এলাকার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন