​বিশ্ব নদী দিবস-২০২৬

কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:২২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:২২:৫৫ অপরাহ্ন
বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করা হয়েছে। ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ -এই দাবি নিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্ধারমানিক নদী তীরে এই মানববন্ধন করা হয়। 

পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আযোজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা এই উপকূলে নদী ঘেঁষে নির্মাণ করা কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের দূষণ বন্ধ করার দাবি জানান। সারা দেশের পাশাপাশি আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল-দূষণ বন্ধের দাবি জানান। জানানো হয় নদীর দুই তীরের ইটভাটা অপসারণের দাবি। সারসংক্ষেপে নদীর পরিচিতি তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করার দাবি জানানো হয়। পাশাপাশি এই অঞ্চলে নদী দখলদারের নাম প্রকাশের দাবি জানান। 

আন্ধারমানিক নদী ইলিশের অভয়াশ্রম, যে কোন মূল্যে এর নাব্যতা বজায় রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করা হয়। বক্তারা নদীকে নদীর মতো রাখতে পানির প্রবাহ সচল রাখতে মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার দাবিও জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :