ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে। এ জন্য ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের করা যাবে। দায়ের করা আপিলগুলো ৬ অক্টোবর নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ঠাকুরগাঁও; উপজেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা, ভুল্লি সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন