ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:৪১:৩৮ অপরাহ্ন
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে দুই দেশের মন্ত্রী এ বৈঠকে মিলিত হন।

শনিবার (২৬সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশ-ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা।

দুই পক্ষই উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরে নতুন ও উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরো গভীরে গুরুত্বারোপ করা হয়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন



 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :