কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে এটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা করে।

কোয়াঙ্গোর উপগভর্নর রেমি সাকি বোকিন্দা বলেন, কেঙ্গেতে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের লাশ এতটাই পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিমানের বাইরে পাইলটের নিথর দেহ পাওয়া গেছে।’

সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি, দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক সদস্যও ছিলেন।

উপগভর্নর বোকিন্দাও জানিয়েছেন, বেশির ভাগ লাশ আগুনে পুড়ে শনাক্তের অযোগ্য হয়ে গেছে। ধ্বংসাবশেষের বাইরে পাইলটের লাশ পাওয়া যায়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এফোমি একেঙ্গে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :