​দুই হাজার আইফোনসহ ছয় চীনা নাগরিক গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:০১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:০১:১৯ অপরাহ্ন
কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

অহিদুর রহমান জানান, অভিযানে ১৯৩৮টি আইফোন এবং অন্তত ৩০টি ল্যাপটপসহ আরও বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া চীনের পুলিশের র‌্যাঙ্ক ব্যাজ, চীনের জাতীয় পতাকা ও পুলিশ লোগোযুক্ত একটি টাইও উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের সাগর পাড়সহ রামু ও উখিয়া উপজেলার সাগর তীরের কয়েকটি রিসোর্টে অবস্থান করে সংঘবদ্ধ এ আন্তর্জাতিক চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

চক্রটির আস্তানা হিসেবে ব্যবহৃত একটি হোটেলের ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষেরও সন্ধান পায় পুলিশ। অনলাইন প্রতারণার অভিযোগে হাতেনাতে আটক হওয়া ছয় চীনা ও তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তারের পর পুলিশ রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করেছে।

একই ঘটনায় আরও চারজনকে পলাতক এবং ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে উঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়। পুলিশের অভিযানকালে রিসোর্টের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি পুরনো মডেলের আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিও, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস, ২৪টি কানেকশন বোর্ডসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :