ডিপিডিসি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের পরিচিতি সভা

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৩:৪৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৩:৪৮:৫০ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নবগঠিত ২৭ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ডিপিডিসির ট্রেনিং দপ্তরে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওসিএস নর্থ-এর প্রধান প্রকৌশলী মো. তারিকুল হক।

ডিপিডিসিতে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী তিনটি প্রধান সংগঠন- এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (সিবিএ) নেতাসহ ফিন্যান্স, আইসিটি ও এইচআর দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিইএব ডিপিডিসি শাখার সাংগঠনিক সম্পাদক ও ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েলের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন সিবিএর সহসভাপতি মো. মকবিল হোসেন।

টার্গেট সভা পরিচালনা করে সভাপতি তার সূচনা বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে এ্যাবের সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন সভাপতি, ডিইএবর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী সিনিয়র সহসভাপতি, শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক এবং ডিইএবর সদস্য সচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটির সহসভাপতি পদে রয়েছেন এ্যাবের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মুরাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মজিদ, নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল ইসলাম সরকার, ডিজিএম (এইচআর) মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদুল হক ফারুকী, নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার, সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান টুটুল এবং সিএস মো. সিরাজুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিএস ম. আকরামুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান জুয়েল, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল্লাহ, ফোরম্যান মো. মকবিল হোসেন, জেএএম (টেক) মো আবুল হায়াত এবং স্টোরকিপার মো. হোসেন আলী।

অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন ম্যানেজার (এইচআর) মো. জাহাঙ্গীর আলম (অর্থ সম্পাদক), অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক রনকুল হাসান (সহ-সাংগঠনিক সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী বিএম সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক), ম্যানেজার (আইসিটি) মো. সাজাহান (তথ্য প্রযুক্তি সম্পাদক), উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জেএএম (আইসিটি) জেসমিন আক্তার (মহিলা বিষয়ক সম্পাদিকা) এবং লাইনম্যান মো মনির হোসেন (সমাজকল্যাণ সম্পাদক)।

পরিচিতি সভা শেষে বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং সভাপতি প্রকৌশলী মো. রুহুল আমিন।

বক্তারা তাদের বক্তব্যে জানান, আগামী দিনে ডিপিডিসিতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ে ঐক্য পরিষদ সক্রিয় ভূমিকা রাখবে। এর পাশাপাশি ডিপিডিসিকে একটি গ্রাহকবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :