​এনসিপি নেতার লাশ উদ্ধার

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:৫৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:৫৮:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশায় ঝুলন্ত অবস্থায় মো. শাহীন কাদির (৪৮) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বসতঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।  

শাহীন কাদির এনসিপির ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। তিনি সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ ঘরের কাঠের আংটার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে ধর্মপাশা থানা পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নি।

ধর্মপাশা থানার ওসি ইমাম হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :