​গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৭:৩৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৭:০৩ পূর্বাহ্ন
কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে  আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি সাপেক্ষে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :