প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাভোগী পরিবার, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৩৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এ কর্মসূচির আয়োজন করে। দাতা সদস্য কার্ক ইন এক্টি (KIA), নেদারল্যান্ডসের সহায়তায় ৩৫০টি পরিবার ও শিক্ষার্থী এবং ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা ( অতিরিক্ত) কৃষি কর্মকর্তা রিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআরএসএসের নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার আলবাট সবুলান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা হারুন অর রশিদ, পশ্চিম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম আবুল হোসেন, সিআরএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গমেজ, মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক ও সুরক্ষা প্রকল্পের ব্যবস্থাপক কিরন বাড়ৈ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিআরএসএসের প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। চারা রোপণ ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দেন প্রকল্পের এগ্রিকালচার অফিসার মো. শফিকুল ইসলাম ও অর্গানাইজার সাথী রায়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে বৃক্ষের নিবিড় সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ জরুরি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে