কয়রায় ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:২০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:২০:২৭ অপরাহ্ন
খুলনা জেলার কয়রা উপজেলার লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১১ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু বকরের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের জানান।

এদিকে, খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অজগর সাপটি উদ্ধার করে। এ সময়  বন বিভাগের সদস্য, ভিটিআরটি ও সিপিজি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের সামনে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে তা উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 



 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :