রাশেদ খাঁন

​পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৪:১৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৪:১৬:২৪ অপরাহ্ন
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই, কারা বাসে আগুন ও ককটেল হামলা করছে, তা বের হয়ে আসবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি কোনো স্বাভাবিক কর্মসূচি নয়। লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। জামায়াত আর এনসিপি লংমার্চ করছে, অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নেমে তারা অরাজকতা সৃষ্টি করছে। ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ—এই দুই বিরোধী দলকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। জামায়াত-এনসিপি একটি হঠকারী বিরোধী দল, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট বিরোধী দল।

তিনি অভিযোগ করেন, দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফাটাচ্ছে। এনসিপির এক নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল আর ফাটবে না।

প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যে কথা বলেছে, তাকে গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে এর সত্যতা নিশ্চিত করতে হবে যে, কারা এই ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের কাজের সঙ্গে জড়িত।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :