বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ছয় কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উক্ত ভবনের উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ।
ধুনট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম সিরাজ বলেন, “আমি ধুনটকে একটি আধুনিক মডেল ধুনট হিসেবে গড়ে তুলব।” এ সময় সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য পৃথক ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে