তাহসানের সঙ্গে কাচ্চি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১২:৫১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০১:৩৩:১৯ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত শেয়ার করেছেন। খাবারে তারা ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানিকে বাছাই করেছেন।

খাওয়ার ভিডিও শেয়ার করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লিখেছেন, ‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’

এ সময় ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানির স্বাদের প্রশংসা করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এর আগে, ক্রিস্টেনসেন কাচ্চি বিরিয়ানি রান্নায়ও অংশ নিয়েছেন। পরে একটি প্লেটে কাচ্চি পরিবেশন করা হয়। ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত নিজেও সেই খাবার নিয়ে তাহসানের সঙ্গে বসে খেতে দেখা যায়।

কাচ্চি বিরিয়ানি বিশেষ করে ঢাকার জনপ্রিয় খাবারগুলোর একটি। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের স্থানীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আগ্রহ তৈরি করে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :