​জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:১২:০৩ অপরাহ্ন
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, এপিবিএন ও বিজিবির বিপুল সদস্য উপস্থিত ছিলেন। 

তিনটি টিমে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অপরাধীকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসীদের প্রথম ও দ্বিতীয় সারির কেউ জঙ্গল সলিমপুরে নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

অভিযান শেষে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরের আলীনগর যৌথ বাহিনীর ক্যাম্পে পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা আছেন। এলাকাটি অনেক বড় ও দুর্গম। আমরা বিভিন্ন রকমের তথ্য এখান থেকে পাই। এটা একটি অপরাধপ্রবণ এলাকা। এখান থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাত বা এখানে যারা সাম্রাজ্য বিস্তার করেছিল, তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এর আগেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আজকে তিনটি টিমে ভাগ হয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদের একটা মেসেজ দেওয়া—তাদের ক্ষতি হয়, এমন কোনো কিছু করতে আমরা আসিনি। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এসেছি। তাদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছিল যে তাদের উচ্ছেদ করা হবে, তাদের বিতাড়িত করা হবে। কিন্তু এমন কোনো কিছু করা হবে না, এমন সুযোগও নেই। তারা তাদের মতো করে সুন্দর করে থাকুক। আমরা তাদের হেল্প করব।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :