এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
বৃষ্টির কারণে ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি। এমনকি টসেও নামতে পারেননি দুই দলের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি না থামায় সেই সম্ভাবনাও কাজে লাগানো যায়নি।
শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবস্থান বিবেচনায় নিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে পাঠানো হয়। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীন রয়েছে ৩৭ নম্বরে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদেই ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।
নাগোয়ায় বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা যায়নি।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশের রয়েছে তিনটি পদক—দুটি রুপা ও একটি ব্রোঞ্জ। এবারের আসরেও পদক জয়ের প্রত্যাশা নিয়ে জাপানে গেছে বাংলাদেশ দল। চীনের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটার সোবহানা মুশতারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় এবারও পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।
চীনের বিপক্ষে ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য বিশেষ একটি উপলক্ষও ছিল। ২০১০ এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ৩৪ রানে চীনকে অলআউট করে মাত্র ৭ ওভারে ৯ উইকেটে জয় পেয়েছিল। তবে ওই ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পায়নি। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটিও আর মাঠে গড়াল না।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে