এবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নথিপত্র তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক জাহিদ কালাম এ চিঠি পাঠান। সেখানে ব্যাংকিং-নন-ব্যাংকিং, লকার সুবিধা, এফডিআর, বিদেশে শেল কোম্পানি গঠনসহ দেশে-বিদেশে লেনদেন ও বিনিয়োগ-সংক্রান্ত সব নথিপত্র চাওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য চাওয়া হয়েছে আসিফের স্ত্রীরও।
সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ পদায়ন-বদলিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-সংক্রান্ত আরও একটি অভিযোগের অনুসন্ধানও করছে দুদক।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে