প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১২:১৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১২:১৩:৫২ অপরাহ্ন
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশী বাংলাদেশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রবাসীদের মধ্যে যেন অযথা উদ্বেগ তৈরি না হয়, সে জন্য দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন আরো জানিয়েছে, বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :