মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:০০:১০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল খোলা হয়েছে। যার মাধ্যমে প্রতারণা হতে পারে। এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সাবধান থাকার আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেয়।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।

প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—

সাড়া দেবেন না
কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং টাকা বা তথ্য চাইলে তাতে সাড়া না দেয়া।

টাকা পাঠাবেন না
যেকোনো প্রলোভন বা অনুরোধের মুখে কোনো প্রকার আর্থিক লেনদেন না করা।

সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করেছে। এছাড়া প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :