​ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৩:২৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৩:২৬:০২ অপরাহ্ন
বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসন ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ নিলে ওই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) এই আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :